অনবদ্য মেসি, লিওর জোড়া গোলে লা-লিগায় তিনে উঠল বার্সা
নিজস্ব প্রতিনিধি ; বেশ কয়েক মাস ধরেই তার পুরনো ফর্মের যেন ধারেকাছে ছিলেন না লিওনেল মেসি। বার্সা ম্যানেজমেন্ট এর সঙ্গে তার ঝামেলা যার অন্যতম কারন বলেই সকলের মতামত। নতুন বছর শুরু হওয়ার আগে তাকে বেশ কিছু ম্যাচে বিশ্রাম দিয়েছিল বার্সেলোনা।তার ফল তারা নতুন বছরের গোড়াতেই পাওয়া শুরু করল।
নতুন বছরে মেসির করা জোড়া গোলেই অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে বার্সেলোনা। ৩-২ গোলে পাওয়া এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে তিনে উঠে এল তারা। নিজেদের ঘরের মাঠে মেসির কাতালানদের বিরুদ্ধে ম্যাচের মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় বিলবাও। এরপর ৭ মিনিটে ডেস্ট ও ১৩ মিনিটে ডেম্বেলের শট রুখে দেন বিলবাও গোলরক্ষক। ফলে সমতা ফেরাতে দেরি হয় বার্সার। ১৪ মিনিটে ডি ইয়ংয়ের অ্যাসিস্টে গোল করে ১-১ করেন পেদ্রি।
৩৮ মিনিটে নিজেদের লিডকে প্রশস্ত করে বার্সা। পেদ্রির অ্যাসিস্টে গোল করেন স্বয়ং মেসি। প্রথমার্ধে ব্যবধান আরও বাড়াতে পারেনি কোম্যানের ছেলেরা। দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকবার ভাল আক্রমণ বার্সার ডিফেন্সে তুলে আনে বিলবাও।
৫৩ মিনিটে অফসাইড ও ৫৮ মিনিটে বারপোস্টে বল মারার কারনে ব্যবধান বাড়াতে পারেনি বার্সা। ৬২ মিনিটে গ্রিজম্যানের অ্যাসিস্টে জোড়া গোল সম্পন্ন করেন মেসি। এরপর বিলবাও একটি গোল করে ম্যাচের স্কোর ৩-২ করলেও আর গোলের দেখা পায়নি তারা। ফলে শেষ মেষ ম্যাচ থেকে সম্পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফেরে মেসিরা।

Post a Comment